গোপনে পরিচালিত বিটকয়েন মাইনিং স্থান বন্ধ করলো যুক্তরাজ্য

২৯ মে, ২০২১ ০০:০৫  
প্রচুর এনার্জি খরচের কারণে ক্রিপ্টো মাইনিং একটি নৈতিক উদ্বেগের কারণ হয়ে দাড়িয়েছে, এখন আইন প্রয়োগকারী সংস্থার জন্যও এটি চিন্তার বিষয়। অবৈধভাবে বিদ্যুৎ চুরির কারণে যুক্তরাজ্যের পুলিশ একটি বিটকয়েন মাইনিং সাইট বন্ধ করে দিয়েছে। ওয়েস্ট মিডল্যান্সের আইন প্রয়োগকারী সংস্থা জানায়, একটি সাইটে অনেক লোক নিয়মিত যাতায়াত করছেন বলে খবর পাওয়া যায়। এরপর একটি পুলিশ ড্রোন ঐ স্থানে পাঠানো হয় এবং সেখান থেকে তাপ উদগীরন হওয়ার বিষয়টি ধরা পড়ে। স্বাভাবিকভাবে পুলিশ কর্মকর্তারা সেটি গাজার কারখানা হিসেবে ধারণা করেন। কিন্তু গত ১৮ মে যখন তারা ঐ সাইজে যান তখন তারা এক’শ বিশেষায়িত বিটকয়েন মাইনার্সের ব্যাংক দেখতে পান। কর্মকর্তারা ঐসব যন্ত্রাংশ জব্দ করেন এবং নিশ্চিত হন যে এই কার্যক্রম চালাতে লাখো পাউন্ড মূল্যের বিদ্যুৎ চুরি করে আসছে। এসব কাউকে সেখানে পাওয়া না গেলেও পুলিশ সাইটটির মালিককে খুঁজছেন। ক্রিপ্টো মাইনিং খুবই ব্যয়বহুল ও সময়সাপেক্ষ। বিশেষ করে জটিল কম্পিউটেশনাল গানিতিক সমস্যা সমাধানে প্রচুর শক্তি ও সময়ের প্রয়োজন হয়। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, বিটকয়েনের মতো ক্রিপ্টোকারেন্সি তৈরি করতে যে শক্তির প্রয়োজন হয় তা সুইডেন ও নেদারল্যান্ডের মতো দেশের ব্যবহৃত শক্তির চেয়েও বেশি। ডিবিটেক/বিএমটি